Saturday, March 14, 2026

গাভাস্করের কাছে নিজের বকা খাওয়ার মুহুর্ত তুলে ধরলেন পন্থ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

সুনীল গাভাস্করের নকল করলেন ঋষভ পন্থ। তাও আবার নিজের বকুনির মুহূর্ত নিয়েই মশকরা করলেন ভারতীয় উইকেটকিপার। বর্ডার-গাভাস্কর ট্রফিতে মেলবোর্নে পন্থের আউট হওয়া ধরন দেখে রেগে যান গাভাস্কর। সেই সময় পন্থকে স্টুপিড, স্টুপিড, স্টুপিড বলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আর সেই মুহুর্তই তুলে ধরলেন পন্থ। যেই ভিডিও নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সেই ক্ষিপ্ত গাভাস্করকে নকল করেছেন পন্থ। সেদিন গাভাস্কর যে রকম পোশাক পরেছিলেন, পন্থও তেমন পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন। নিজেকে হুবহু গাভাস্করের মতো সাজানোর চেষ্টা করেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। তারপর মাইক্রোফোন হাতে ঠিক গাভাস্করের ভঙ্গি করেই পন্থ বলেছেন, ‘‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’’ নিজের ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে গাভাস্করকে নকল করেছেন পন্থ। আর ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

বর্ডার-গাভাস্কর টফিতে মেলবোর্ন টেস্টে অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন পন্থ। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গাভাস্কর। পন্থের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে গাভাস্কর বলেছিলেন, ‘‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’’ যা সে সময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই মুহুর্তও তুলে ধরলেন পন্থ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে লাভের জায়গায় লোকসানের মুখে পিসিবি, পরিমান প্রায় ৮৬৯ কোটি টাকা : সূত্র

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...