Sunday, March 15, 2026

গরমে ট্রাফিক পুলিশের ডিউটির সময়সীমা কাটছাঁট করে ৬ ঘণ্টা ঘোষণা নগরপালের

Date:

Share post:

রামনবমী উদযাপন নিয়ে সতর্ক পুলিশ-প্রশাসন। ওইদিন পুজো ও পরের দিন মিছিল বেরোনোর সময় যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে, সেসব নিয়েই আগাম প্রস্তুতি চলছে।এই বিষয়ে একাধিক বৈঠক হয়েছে।পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে জানালেন নগরপাল মনোজ ভার্মা।এরই পাশাপাশি, গরম ও দাবদাহে ট্রাফিক পুলিশকে ৬ ঘণ্টা করে কাজ করতে হবে বলে ঘোষণা করলেন নগরপাল।

বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ৫৫৭ জন ট্রাফিক পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করলেন নগরপাল মনোজ ভার্মা। উপস্থিত ছিলেন  অ্যাডিশনাল সিপি ডি পি সিং, অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন এই সামার কিটে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা দেওয়া হয়েছে। এদিন নগরপাল জানান, এখনই তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ফলে ট্রাফিক পুলিশদের রাস্তায় নেমে কষ্ট করে কাজ করতে হয়। তাই শুধুমাত্র গরমকালের জন্য তাদের ডিউটির সময়সীমা কাটছাঁট করে মাত্র ৬ ঘণ্টা করে দেওয়া হল।

এদিন তিনি যাদবপুরের ঘটনায় ছাত্র গ্রেফতারি নিয়েও মুখ খোলেন।তিনি বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। আরও বেশ কয়েক জনকে নোটিশ করা হয়েছে। দফা দফায় তাদেরকে ডাকা হবে বলে জানালেন তিনি। এছাড়া এদিন ফেক পাসপোর্ট করার জন্য ৬৯ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে বলেও জানান তিনি। তার মধ্যে কয়েকজন বিদেশ চলে গিয়েছেন বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলে সাফ জানান তিনি।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...