Thursday, May 14, 2026

বিজয়গড়ের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

বিজয়গড়ের (Bijoygarh) ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু (Death)।অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া মেলেনি। প্রতিবেশীরা খবর দেন পুলিশে।খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উপস্থিত হন গলফগ্রিন থানার পুলিশ। দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে গলফগ্রিন থানার (Golfgreen Police) পুলিশ।কোন কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে ওই তরুণীর তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীদের দাবি, উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন তরুণী। এক প্রতিবেশী মহিলা জানান, সকালে বেরিয়ে রাতে ঢুকতো। উশৃঙ্খল জীবন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ওই তরুণী। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও সম্পর্কের টানাপোড়েনে পড়ে ওই তরুণীর রহস্য মৃত্যু হয়েছে।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...