Wednesday, May 13, 2026

জমি বিবাদে ভাইয়ের গায়ে আগুন দাদার! বাঁচতে পুকুরে ঝাঁপ

Date:

Share post:

পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে ভাইয়ের গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। এরপরই অভিযুক্তের বাড়ি ও দোকানঘরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আগামবাগ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মুজিবুর রহমান ভুঁইয়া ও হাসিফুল রহমান ভুঁইয়া। তারা সম্পর্কে খুড়তুতো ভাই। রবিবার পুকুর থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই খুড়তুতো ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, বাদানুবাদের সময় মুজিবুর পেট্রোল নিয়ে এসে হাসিফুলের গায়ে আগুন ধরিয়ে দেয়। প্রাণে বাঁচতে পুকুরের পাঁকে ঝাঁপ দেন হাসিফুল।ঘটনাস্থলে ছুটে আসে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে।

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...