Sunday, April 26, 2026

দক্ষিণ কলকাতায় জেলা বিজেপিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব! নেতার মুখে মাখানো হল কালি

Date:

Share post:

দিল্লির নেতারা যতই বলুন, বঙ্গ বিজেপিতে (BJP) গোষ্ঠীকোন্দল অব্যাহত। দক্ষিণ কলকাতার জেলা সভাপতির বিরুদ্ধে টাকা ও মূল্যবান সামগ্রীর বদলে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে পোস্টারের পরে এবার বিজেপি সভায় চেয়ার ছোড়াছুড়ি, নেতার মুখে মাখানো হল কালি।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে। সম্প্রতি হুগলি, বসিরহাট, বাঁকুড়ার পরে খাস দক্ষিণ কলকাতায় (South Kolkata) জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য (Anupom Bhattacharya) ও জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং-এর ছবি দিয়ে অজস্র পোস্টার পড়ে। সেই হেন  অনুপম ভট্টাচার্যকে রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনার দেোয়ার ব্যবস্থা করা হয়। সেখানে শুরু হয় আদি-নব্যর লড়াই। গেরুয়া শিবিরের বিক্ষুদ্ধ গোষ্ঠীর কর্মীরা গিয়ে অনুপমের বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। শেষে চেয়ার ছোড়াছুড়িও হয়। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’।

পরিস্থিতি গরম হতেই বিক্ষুদ্ধদের হাত থেকে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতিকে বাঁচাতে এগিয়ে যান মণ্ডল সভাপতি। তাঁকে ধরেই মুখে কালি মাখিয়ে দেন বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী। পরিস্থিতি সামল গিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অনুপমের (Anupom Bhattacharya) তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয়। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের আলাদা লবি। তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই দ্বন্দব লেগেছে থাকে। এর পাশাপাশি আছে, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের মধ্যে কোন্দল। সব মিলেয়ে বঙ্গে পদ্মবনে ঝড় ওঠে প্রায়ই। আর তাতেই নয়া সংযোজন এই পোস্টার-কাণ্ড। দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বর বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে শহরজুড়ে পোস্টার (Poster) পড়ে। এবার একেবারে হাতাহাতি। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল।  তাদের কথায়, নিজেদের ঘর সামলাতে পারে না, এর আবার না কি বাংলা চালাবে!

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...