Thursday, June 4, 2026

ফিরছে না রাস্তার হাল! ফের জাতীয় সড়কে টোল ট্যাক্স বাড়চ্ছে কেন্দ্র

Date:

Share post:

ফেরেনি রাস্তার হাল। জাতীয় সড়ক ভরা খানা-খন্দে। তার পরেও বেড়ে চলেছে টোল ট্যাক্স (Toll Tax)। আর্থিক বছরের শুরুতে জাতীয় সড়কের (National Highway) টোল ট্যাক্স বৃদ্ধির রীতি মেনে ফের টোল ট্যাক্স বাড়তে চলেছে ১লা এপ্রিলের মধ্য রাত থেকে। হালকা যানের জন্য ৫ শতাংশ ও ভারী যানের জন্য ১০ শতাংশ বাড়তে চলেছে টোল ট্যাক্সর পরিমাণ। টোল ট্যাক্স বাড়লে তার পরোক্ষ প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামেও। ফলে চিন্তায় মধ্যবিত্ত থেকে বেসরকারি বাস ও ট্রাক চালকদের।

রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক আছে। যার মধ্যে বেশ কিছু টোলও পড়ে। টোল ট্যাক্স নেওয়া হয় প্রধানত রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য। জাতীয় সড়ক (Nation Highway) খানাখন্দে ভরা। অনেক সময় তার জন্য দুর্ঘটনা ঘটে। সারানোর বিষয়ে উদাসীন কেন্দ্র। কিন্তু প্রথা মেনে টোল ট্যাক্স বাড়িয়েই চলছে মোদি সরকার।

এখন যদি ট্রাকের টোল ট্যাক্স (Toll Tax) হয় ৫৫০ টাকা সেটাই বেড়ে হবে প্রায় ৬০০ টাকা। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। টোল ট্যাক্স বাড়ার কারণে নিত্যদিনের জিনিসপত্রের দামও ফের বাড়তে পারে বলে আশঙ্কা। টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের জন্য মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে।

ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দফতরকে চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এর পর টোল ট্যাক্স বাড়লে তাদের বাস চালানোই সমস্য হবে বলে আশঙ্কা তাদের।

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...