Monday, April 27, 2026

স্মার্ট পঞ্চায়েত: গ্রাম পঞ্চায়েতের পরিষেবা এবার  বাধ্যতামূলক অনলাইনে

Date:

Share post:

গ্রাম পঞ্চায়েতের যাবতীয় পরিষেবা আগামীকাল, ১ এপ্রিল থেকে অনলাইনে সরবরাহ করতে হবে। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এই নির্দেশনা জারি করেছে, যা থেকে এখন থেকে কোনও পরিষেবা না পাওয়া গেলে শাস্তির ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত ব্লকে সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে।

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হল স্মার্ট পঞ্চায়েত তৈরি করা, যাতে নাগরিকরা তাৎক্ষণিক এবং ঝামেলাহীন অনলাইন পরিষেবা পেতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে কাজের গতি এবং স্বচ্ছতা বজায় থাকবে, তেমনি প্রকল্পের বাস্তবায়ন এবং তাতে কোন ফাঁকফোকর থাকলে তা সহজেই সনাক্ত করা যাবে।”

নতুন নির্দেশিকা অনুযায়ী, পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন সম্পর্কিত সকল প্রকল্পের তথ্য ও দৈনন্দিন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করতে হবে। এর মাধ্যমে নাগরিকরা সহজেই বিভিন্ন পরিষেবা, যেমন জন্ম-মৃত্যু, জাতিগত শংসাপত্র, ট্রেড লাইসেন্স, বাড়ি তৈরির অনুমোদন এবং আয়-ব্যয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

এছাড়া, প্রতিটি পঞ্চায়েত এলাকায় এক একটি ডেটাবেস তৈরি করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট এলাকার সকল গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। উদাহরণস্বরূপ, পুকুর, খেলার মাঠ, হাসপাতাল, শিশু, বৃদ্ধ, মহিলা ও পুরুষের সংখ্যা, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা সন্নিবেশিত থাকবে।

পঞ্চায়েত দফতর মনে করছে, স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে এবং তৃণমূল স্তরের উন্নয়ন পরিকল্পনায় গতি আনবে।

আরও পড়ুন – মুম্বই ম্যাচের আগে নিজের হাতের ট্যাটুর রহস্য ফাঁস করলেন রিঙ্কু, কেন ঘড়ির ছবির ট্যাটু করিয়েছেন কেকেআর ব্যাটার ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...