Monday, May 18, 2026

আজ জামশেদপুরকে কোণঠাসা করতে তৈরি আপুইয়া-মনবীর বিহীন বাগান ব্রিগেড 

Date:

Share post:

আইএসএল (Indian Super League) সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস (MBSG) লড়াই দেখতে তৈরি বাংলার ফুটবলপ্রেমীরা। লিগ শিল্ড জিতে MBSG সরাসরি চলতি ইন্ডিয়ান সুপার লিগের সেমিতে ওঠে। তবে পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা জামশেদপুর এফসিকে সেমির টিকিট নিশ্চিত করার আগে প্লে-অফ নক-আউটের লড়াইয়ে নামতে হয় নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেখানে জিতে সবুজ – মেরুনদের বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রতিবেশী রাজ্যের টিম। আপুইয়া-মনবীর ছাড়াও দলকে নিয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ মোলিনা।

পরিসংখ্যান বলছে শেষ ছয় ম্যাচে জামশেদপুরের কাছে অপরাজিত থেকেছে মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবারের ম্যাচেও তারা জিততে না পারলে আইএসএলের কোনও দলের বিরুদ্ধে দীর্ঘতম জয়হীন সময় আসতে চলেছে জামশেদপুরের। অন্যদিকে যথেষ্ট চনমনে বাগান ব্রিগেড।চলতি ISL এর শেষ ৬ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রয়েছে MBSG। তিনটিতে জয় এবং তিন ম্যাচে ড্র এসেছে। ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত দশবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে পাঁচবার জিতেছে মোহনবাগান, তিনবার জামশেদপুর। দুটো ম্যাচে মীমাংসা হয়নি। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স মাঠে এই প্রথমবার আইএসএল এর প্লে অফে মুখোমুখি হচ্ছে দুই দল। স্টার স্পোর্টস থ্রি এবং জিও হটস্টারে খেলার সরাসরি সম্প্রচার হবে বলে জানা গেছে।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...