Saturday, March 14, 2026

বিজেপির রাজনৈতিক এজেন্ডা! ওয়াকফ বিল পাশ করিয়ে নিলেও দীর্ঘস্থায়ী হবে না: তোপ মমতার

Date:

Share post:

বিরোধীদের আপত্তি সত্ত্বেও ১২ ঘণ্টার আলোচনার পরে বুধবার মধ্যরাতে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill )। তবে, মোদি সরকার পাশ করিয়ে নিলেও তা দীর্ঘস্থায়ী হবে না। মত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ওই বিল বিজেপির রাজনৈতিক এজেন্ডা।

ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে আগে থেকেই বিরোধিতা করে তৃণমূল। বুধবার, লোকসভায় প্রায় ১২ ঘণ্টা এই নিয়ে বিতর্ক হয়। বিরোধিতা করেন তৃণমূল (TMC) সাংসদরা। এদিন ওয়াকফ ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ওই বিল বিজেপির রাজনৈতিক এজেন্ডা। তবে কেন্দ্রের সরকার বদল হলেই ওই বিল বাতিল করতে সংশোধনী আনা হবে। দেশে বিভাজন আনতেই বিজেপি এই ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।

বুধবারও নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপিকে জুমলা পার্টি বলে অভিহিত করে বলেন, তাদের  একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা তাঁরা করেন না। তৃণমূল দেশের সংবিধান অনুসরণ করবে। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা ভোটে এই ইস্যুকে সামনে রেখে পথে নামছে শাসকদল।
আরও খবর: উচ্চশিক্ষার ‘Gateway’তে পড়াবেন কারা? চাকরি বাতিলে পড়ুয়াদের নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...