Monday, May 11, 2026

দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য, এত বড় নিয়োগ প্রক্রিয়া ৩ মাসের মধ্য়ে সম্ভব নয়: SSC-র চেয়ারম্যান

Date:

Share post:

এত বড় নিয়োগ প্রক্রিয়া তিনমাসের মধ্য়ে সম্ভব নয়। সুপ্রিম কোর্টে (Supreme court) এসএসসি-র (SSC) শিক্ষক নিয়োগ মামলায় ২০১৬-র পুরো প্যানেলটাই বাতিলের পরের দিন সাংবাদিক বৈঠক করে এই কথা জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumder)। তিনি বলেন, সুপ্রিম কোর্টেও তিন মাসের কথা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই। তবে, রাজ্যের তরফে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু বার্তা এসেছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান স্পষ্ট জানান দেন, এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছিলেন ২৬ লক্ষ প্রার্থী। পরীক্ষায় বসেন প্রায় ২২ লক্ষ। এঁদের মধ্যে নবম-দশমের এক লক্ষ ৪১ হাজার এবং একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্য়ে সম্ভব নয়।“

শীর্ষ আদালতের রায় উল্লেখ করে সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumder) জানান, “তিন মাসের কথা সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ নেই। এটা একটা বড় প্রক্রিয়া। এটা তিন মাসের মধ্যে সম্ভব নয়।“
আরও খবরডিএলএড মামলায় ডিভিশন বেঞ্চের খারিজ সুপ্রিম আদালতে, প্রাথমিকে ২৩০০ শিক্ষক নিয়োগ রাজ্যে

একই সঙ্গে এসএসসির চেয়ারম্যান জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করি, রাজ্য সরকার সেই বার্তা থেকে এসেছে।“ তা হলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে? সেই প্রশ্নের উত্তরে এসএসসির চেয়ারম্যান বলেন, “দু’এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত। আইনজীবীর সঙ্গে, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।“

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...