Thursday, May 7, 2026

১৮০ ডিগ্রি ঘুরে চাকরিহারাদের পাশে অভিজিৎ! যোগ্য-অযোগ্য বাছাইয়ে মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গড়ার আর্জি

Date:

Share post:

প্রথম তাঁর কলমের খোঁচাতেই চাকরি যায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। সেই রায়ের পরবর্তী ধাপে সুপ্রিম সিলমোহর পড়ার পরে এবার ১৮০ ডিগ্রি ঘুরে চাকরিহারাদের পাশে থাকতে চাইছেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। শুক্রবার, সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ জানান, এখনও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটি কমিটি গঠনের আর্জিও জানিয়েছেন তিনি।

এদিন, তিনি বলেন, এখনও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব। রাজনীতির উর্ধ্বে উঠে এদিন মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিটি গঠন করে SSC চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিজেপি সাংসদ। বলেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর গঠিত কমিটিতে তিনি থাকতে রাজি আছেন।

কে কে থাকবেন সেই কমিটিতে?
অভিজিতের (Abhijit Ganguli) কথায়, “এই কমিটির মাথায় চেয়ারম্য়ান হিসেবে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, বিকাশরঞ্জন ভট্টাচার্য, আমি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ফিরদৌস শামিম, বা যে কোনও ব্যক্তি যিনি গোটা ঘটনার জড়িত তিনিই থাকতে পারেন।” বিজেপি সাংসদের মতে, সবাই মিলে কমিটি তৈরি করে কাজ করলে যোগ্যরা বাঁচবে।

যদিও বিজেপি সাংসদের দাবির পরামর্শ উড়িয়ে দিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, সুপ্রিম কোর্টের নির্দেশিত পথেই সমাধান একমাত্র সম্ভব। শীর্ষ আদালতের রায়ের কোনও রিকনসিলিয়েশন হয় না। বিজেপি নেতারা কী বললেন তা অর্থহীন।

আর সিপিএম (CPIM) নেতা তথা আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্যর (Bikashranjan Bhattacharya) মতে, সুপ্রিম কোর্টের রায়ের পরে এসব বলে কোনও লাভ নেই। রাজনৈতিক মহলের মতে, তাঁর কলমের খোঁচাতেই যে প্রথমে চাকরি হারিয়েছিলেন যোগ্যরা, সেই দায় ঝেড়ে ফেলতেই এবার সুরবদল অভিজিতের।

Related articles

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...