Saturday, June 13, 2026

অত্যাবশ্যকীয় ওষুধের লাগামছাড়া দাম! প্রতিবাদে পথে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

দেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোদি জমানায় সবথেকে বেশি বেড়েছে সাম্প্রতিককালেই। আর এবার জীবনদায়ী ওষুধের (life saving drugs) লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করে গোটা দেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবাদে বাংলা থেকে সরব হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য থেকে ব্লক স্তরে প্রতিবাদের জন্য একাধিক কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। সেই মতো শুক্রবার রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখা শুক্রবার কলেজ স্ট্রিট থেকে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নেয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর স্পষ্ট কথা, জীবনদায়ী ওষুধের (life saving drugs) মূল্য বৃদ্ধি কেন্দ্র সরকারের। আগে সাধারণ মানুষের পেটে লাথি মারা তো হয়েই ছিল, এবার হত্যা করার পরিকল্পনা। অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে, যার মধ্যে ক্যান্সারের ওষুধও রয়েছে।

এই পরিস্থিতিতে শুধু শুক্রবার নয়, প্রতিদিনই রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, জানান তৃনাঙ্কুর। কেন্দ্র সরকারকে স্পষ্ট করে দেন শুধুমাত্র ওষুধ নয় জীবন বীমা, মেডিক্লেম-এর উপর ১৮ শতাংশ জিএসটি (GST) লাগু করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি রোধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণ করে ন্যায্য মূল্যের ওষুধের ব্যবস্থা করুন।

শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পর শনিবারও তৃণমূল ছাত্র পরিষদের ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি রয়েছে, বলে জানান তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সভাপতি। পাশাপাশি রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি আরও তীব্র হবে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ না হলে, দাবি তৃণাঙ্কুরের।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...