Thursday, May 14, 2026

ভ্যাপসা গরমের হাত থেকে মিলবে মুক্তি! বড় আপডেট দিল হাওয়া অফিস

Date:

Share post:

এপ্রিল মাসের শুরুতেই হাসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে এর মধ্যেই আশার খবর শোনালো আবহাওয়া দফতর (Weather Department)। টানা কয়েক দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ। আবহাওয়া সূত্রে খবর, রবিবার থেকে টানা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির হতে পারে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতেও হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা। তার জেরে কয়েকদিন স্বস্তি থাকবে। রবিবার দুই ২৪ পরগনা-সহ মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা নিস্তার মিলবে।

আগামী দিন চার-পাঁচ উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ একটা তারতম্য হবে না। তবে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে আগামী দিন চার-পাঁচ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য কয়েকটি জেলাতেও।

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...