Friday, May 15, 2026

ফুটবলকে বিদায় জানানোর পথে জার্মানির ডিফেন্ডার! কী লিখলেন স্যোশাল মিডিয়া পোস্টে

Date:

Share post:

আগামী বিশ্বকাপের আগেই হয়তো শেষবারের মতো তাঁকে বল পায়ে মাঠে দৌড়তে দেখা যাবে। ২০১৪-র বিশ্বকাপ জয়ী তারকা ডিফেন্ডার ম্যাটস হামেলস (German Defender Mats hummels)এবার ফুটবলকে বিদায় জানাতে চলেছেন। স্যোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘মনের মধ্যে একটা প্রচণ্ড লড়াই চলছে। এই কঠিন মুহূর্তটা সব ফুটবলারের জীবনেই আসে। ১৮ বছর ধরে ফুটবল থেকে অনেক কিছু পাওয়ার পর এবার বিদায় জানানোর পালা। আমি জানি এই সফর আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। মুহূর্তগুলো কতটা অসাধারণ ছিল। তার জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে। আবার সময়মতো ভালো কোচের অধীনে খেলেছি। ভালো সতীর্থদের সঙ্গে খেলেছি। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

হামেলস ২০০৭ সালে পেশাদার ফুটবল জগতে প্রবেশ করেন। ২০১৪-র বিশ্বকাপ জয়ী দলের এই তারকা রুখে দিয়েছিলেন লিওনেল মেসির অনবদ্য গতিকেও। দেশের হয়ে ৭৮টি ম্যাচে ৫ গোল করেছেন। ২০১৬ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে। বর্তমানে তিনি খেলেন ইটালির ক্লাব এএস রোমাতে। চলতি মরসুমে এই টিমের সঙ্গে চুক্তি শেষ হলেও অবসর নেবেন তিনি। গত বছর থেকে একাধিকের অবসর দেখে কিছুটা মন খারাপ হয় তাঁর। এবার নিজেও সেই সিদ্ধান্তের পথেই হাঁটলেন। পাঁচবার বুন্দেশলিগা জয়ী তারকার পোস্ট ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর সতীর্থরা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...