Saturday, March 14, 2026

বিষমদ খেয়ে তেলেঙ্গানায় অসুস্থ অন্তত ৫৮, আতঙ্কে একাধিক গ্রাম

Date:

Share post:

তামিলনাড়ুর পর এবার তেলেঙ্গানায়, বিষ খেয়ে অসুস্থ একাধিক। আঙ্কোল টান্ডা, দুরকি এবং দামারঞ্চা গ্রামে অসুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। সূত্রের খবর প্রায় ৫৮ জন অসুস্থ হয়ে বাঁশওয়াড়া এবং নিজামবাদের হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে তেলেঙ্গানার আবগারি বিভাগ (Telangana Excise Department)।

গ্রামবাসীরা জানিয়েছেন মদ খাওয়ার পর থেকে অসুস্থতা বাড়তে থাকে। অনেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তাতেই সবথেকে বেশি আতঙ্ক ছড়ায়। ঘটনার পর গ্রামগুলোতে যে যে মদের দোকান রয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে যারা ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িত সেই দোকানগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশও দিয়েছেন সাব-কালেক্টর কিরণময়ী। এই ঘটনায় ফিরেছে ২০২৪ সালে তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হয় ৫৫ জনের স্মৃতি।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...