Friday, April 24, 2026

নাইটদের বিরুদ্ধে নামার আগেই সিএসকের অধিনায়ক ধোনি

Date:

Share post:

নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে নামার আগেই অধিনায়ক বদল চেন্নাই সুপার কিংসের(CSK)। আবারও চেন্নাইয়ের নেতৃত্বের দায়িত্ব ধোনির(MS Dhoni) কাঁধে। কনুইয়ে চিঁড় ধরেছে, আর তাতেই বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছেন সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad)। আবারও সেই ধোনির হাতেই ব্যাটন তুলে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরই আরও একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। রুতুরাজের কী সত্যিই চোট নাকি একটানা হারের পরই চেন্নাইয়ের অধিনায়ক বদলের সিদ্ধান্ত।

এবারের আইপিএলে(IPL) এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে আরসিবির(RCB) কাছে হারের পরই একটা বিশ্রী রেকর্ড করেছে সিএসকে(CSK)। একটানা চার ম্যাচ হেরেছে তারা। আর সেটাই যে পাঁচবারের চ্যাম্পিয়নদের মেনে নেওয়াটা খুবই কষ্টকর তা বলার অপেক্ষা রাখে না। যদিও তারা বলছে রুতুরাজের চোট হয়েছে বলেই এমন সিদ্ধান্ত। গতবারের আইপিএলেও এমনই চিত্র দেখা গিয়েছিল। রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) হাতে অধিনায়কের দায়িত্ব থাকলেও মাঝপথেই সেই দায়িত্ব উঠেছিল ধোনির হাতে।

এবারও যেন সেই একই ঘটনাক পূণরাবৃত্তি। ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস(CSK)। কিন্তু সম্প্রতি চেন্নাইয়ের সেই গ্রাফ নিম্নমুখী। যদিও সিএসকের তরফে জানানো হয়েছে যে গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে ম্যাচের সময়ই কনুইয়ে বড়সড় চোট পেয়েছিলেন রুতুরাজ। যদিও তারপর কিন্তু দুটো ম্যাচও খেলেছেন সিএসকে অধিনায়ক।

কিন্তু এখন নাকি আর খেলার মতো জায়গায় নেই তিনি। মেডিক্যাল টেস্টের পরই ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এবার ধোনির(MS Dhoni) হাতে সেই দায়িত্ব তুলে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে হঠাৎই ধোনির নেতৃত্বে ফেরাটা যে নাইটদের(KKR) খানিকটা হলেও চাপে ফেলবে তা বলাই যায়। ক্যাপ্টেন কুলের হাত ধরে এবার সিএসকে ফিরে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...