Saturday, May 16, 2026

পথ দেখিয়েছেন রাজ্য সভাপতি, বাড়িতে অস্ত্র রাখার নিদান বিজেপি বিধায়কের

Date:

Share post:

সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি সরাসরি হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়াই বিজেপির নীতি। গোটা দেশজুড়ে সেই হিংসার তাস খেলেই লোকসভা নির্বাচন পার করেছে বিজেপি (BJP)। বাংলার বিধানসভা নির্বাচনের আগে সেই ধর্মীয় ইস্যুতে অশান্তি তৈরির চেষ্টায় এবার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি (Dibakar Gharami)। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) পথ অনুসরণ করে ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান বিজেপি বিধায়কের।

কিছুদিন আগেই সুকান্ত মজুমদার বাঁকুড়ায় একটি সভা থেকে ঘরে ঘরে অস্ত্র (arms) রাখার নিদান দেন। এবার বাঁকুড়ার সোনামুখির বিধায়ক দিবাকর ঘরামি (Dibakar Gharami) সেই পথের পথিক। সোনামুখির সভা থেকে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন বাড়িতে অস্ত্র রাখার। তিনি বলেন, যারা নিরীহ মানুষ আছেন আগামীদিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন।

দিবাকর আবার এক ধাপ এগিয়ে সংবিধানের দোহাই দেন অস্ত্র (arms) রাখার নিদান দিতে গিয়ে। বক্তব্যে তিনি বলেন, নিজেদের বাঁচার অধিকার আপনার আছে সংবিধান (Constitution) দিয়েছে। তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন, নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন। কার্যত সারা রাজ্যে যেভাবে ধর্মীয়ভাবে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপির রাজ্য নেতৃত্ব, তাদেরই নির্দেশে রাজ্যের গ্রামাঞ্চলে অশান্তি তৈরিতে ইন্ধন দিচ্ছেন দিবাকর ঘরামির মতো বিধায়ক-নেতারা।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...