Sunday, May 3, 2026

খারাপ আবহাওয়ায় বাতিল উড়ান, ভিড়ের ঠেলায় দিল্লি বিমানবন্দরে পদপিষ্টের পরিস্থিতি!

Date:

Share post:

ধুলোঝড় (Dust Storm) আর খারাপ আবহাওয়ায় বিপর্যস্ত রাজধানীর বিমান পরিষেবা (Flight service interrupted in Delhi)। যার প্রত্যক্ষ প্রভাব এসে পড়ল দিল্লি বিমানবন্দরে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একের পর এক উড়ান বাতিল হওয়ায় দিশেহারা যাত্রীদের ভিড়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিলেন ভুক্তভোগীরা।

রাজধানীর আবহাওয়ার খামখেয়ালিপোনার মাশুল দিচ্ছেন সাধারণ মানুষ। দিল্লির তাপমাত্রা (Delhi Temperature) প্রায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। হাঁসফাঁস করা গরমের মাঝে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই ধুলো ঝড় শুরু হয়। ব্যাহত হয় বিমান পরিষেবা।বিপর্যস্ত শহরে নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে প্রাণ গিয়েছে একজনের, জখম আরও চার। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৭টি বিমান বাতিল করা হয়েছে, ২৫টি বিমানের গতিপথ পরিবর্তন হয়েছে এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে অন্তত ৫০টি আন্তর্দেশীয় উড়ান নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে রওনা দেয়।বিভ্রাটের জেরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিমানবন্দর চত্বরে। কয়েকশো যাত্রী আটকে পড়েন। হুড়োহুড়িতে পথভ্রষ্ট হবার মতো পরিস্থিতি তৈরি হয়। এদিন সকালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।

 

Related articles

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...