Saturday, March 14, 2026

৮০ শতাংশ কম খরচে অত্যাধুনিক চিকিৎসা, পিজির পাশেই বাজেট হাসপাতাল চালু পুজোর আগেই

Date:

Share post:

বেসরকারি হাসপাতালের মতো স্বাচ্ছন্দ, খরচ নামমাত্র। যেকোনও কর্পোরেট হাসপাতালকে টেক্কা দিতে পারে অনায়াসে। অন্তত ৮০ শতাংশ কম খরচে অত্যাধুনিক মানের চিকিৎসা দিতেই এই নয়া পরিকল্পনা রাজ্য সরকারের।

মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সুচিকিৎসা দিতে রাজ্যের অভিনব উদ্যোগ এই ‘বাজেট হাসপাতাল’। পিজি হাসপাতাল চত্বরেই রাজ্যের প্রথম সারির চিকিৎসকদের দিয়ে যৎসামান্য খরচে চিকিৎসা পরিষেবা মিলবে সাধারণ মানুষের জন্য। বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় এবার উচ্চবিত্তদের মতো চিকিৎসার এক নতুন ঠিকানা খুঁজে পাবে মা-মাটি-মানুষের সরকারের সৌজন্যে। রাজ্য সরকারের এই ভাবনার নেপথ্যে রয়েছে, পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের উল্লেখযোগ্য সাফল্য। সেখানে যেমন পিপিপি মডেলে উন্নতমানের চিকিৎসা মেলে, তেমনি এই বাজেট হাসপাতালেও সাধারণ মধ্যবিত্ত শ্রেণির মানুষ উন্নত চিকিৎসা করাতে পারবে সাধ্যের মধ্যে। উল্লেখ্য, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে পিজির উডবার্ন ওয়ার্ড সকলের জন্য উন্মুক্ত। ঠিক এই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বাজেট হাসপাতালের পরিকল্পনা করে রাজ্য সরকার। শুধু কলকাতার বুকে পিজি চত্বরেই নয়, জেলায় জেলায় এই মডেলে হাসপাতাল তৈরি হবে। সেজন্য জমি খোঁজার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।

পিজি হাসপাতালের পোস্ট অফিস গেটের পাশে ১০ তলা নতুন হাসপাতাল ভবন নির্মাণ হচ্ছে। এই হাসপাতাল থেকে দেখা যাবে মা উড়ালপুল, রেসকোর্স ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। পিজি হাসপাতালের পদস্থ আধিকারিক জানিয়েছেন, বাজেট হাসপাতালের প্রথম চার তলা সাধারণের জন্য খুলে দেওয়া হবে পুজোর আগেই। বাকি অংশের কাজ চলবে। ২০২৩ সালের ২৩ নভেম্বর প্রকল্পটি শুরু হয়েছিল, এখন প্রায় শেষের পথে। কাজ।
বাজেট হাসপাতালের দশতলা ভবনে থাকছে ৮টি ভিআইপি সুইট, ১০২টি সুসজ্জিত কেবিন, ৫টি এইচডিইউ ইউনিট, ১৬টি আইসিইউ বেড, মোট ১৩১টি বেড, থাকছে রিকভারি বেডও। নতুন বাজেট হাসপাতালের পাশাপাশি উন্নত হচ্ছে শতাব্দীপ্রাচীন উডবার্ন ওয়ার্ডও। কেবিনের সংখ্যা বাড়িয়ে প্রায় ৬০টি করা হচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...