Sunday, March 15, 2026

ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্তি অসমের শিলচরে, ‘বহিরাগত’ তত্ত্ব পুলিশের

Date:

Share post:

ওয়াকফ বিরোধী আন্দোলনে লোক ঢুকিয়ে বাংলা অশান্তির পরিবেশ তৈরির অভিযোগে দুষ্ট বিজেপি। তারাই আবার উদাহরণ টেনেছিল অসমের (Assam), সেখানে না কি ওয়াকফ নিয়ে কোনও আন্দোলন নেই। এবার সেই অসমেই ওয়াকফ বিরোধী আন্দোলনে (WAQF Amendment Act) বহিরাগত ঢুকিয়ে দিয়ে অশান্তি। অসমের শিলচরে (Silchar) বহিরাগতদের অশান্তির কথা স্বীকার খোদ অসম পুলিশের। ঘটনায় আহত হয় বেশ কিছু পুলিশকর্মী। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

অসমের চাচর জেলার শিলচরে (Silchar) ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Amendment Act) বিরোধিতায় পুলিশের অনুমতি নিয়ে রবিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। চামড়াগুদাম, বেরেঙ্গা, পুরাতন লখিমপুর এলাকায় বের হয় মিছিল। পুলিশের দাবি বেরেঙ্গার নিউ রোড পয়েন্ট, পুরাতন লখিমপুরের কালিবাড়ি রোড এলাকায় কিছু বহিরাগত সেই প্রতিবাদ মিছিলের ভিতর ঢুকে পুলিশকে (Assam Police) লক্ষ্য করে ইট ছুঁড়তে (stone pelting) থাকে। ইটের ঘায়ে একাধিক পুলিশকর্মী জখম হয়। আহত হন বেশ কিছু বিক্ষোভকারীও।

এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় ব়্যাফ (RAF)। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা ওয়াকফ আইনের বিরোধিতায় নেমেছিলেন। কিন্তু তাঁরা কোনও হিংসা চাননি। কারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে তা তাদের জানা নেই। পুলিশ (Assam Police) শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। পুলিশকে তাঁদের সমর্থনের কথাও জানান বিক্ষোভকারীরা।

সেখানেই তাঁদের প্রশ্ন, এক জায়গায় ৩০০ থেকে ৪০০ প্রতিবাদী জমায়েত করার সময় কোনও অশান্তি হয়নি। সেখানে কীভাবে ঢুকল বহিরাগতরা। তাহলে কী আন্দোলন ছত্রভঙ্গ করতে পরিকল্পিতভাবে কিছু লোককে ঢোকানো হয়েছিল, প্রশ্ন আন্দোলনকারীদের। হামলাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন আন্দোলনকারীরা জানিয়েছেন পুলিশের কাছে।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...