Friday, June 26, 2026

মুর্শিদাবাদ নয়, মালদহেই রাজ্যপাল: বৃহত্তর চক্রান্তের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসনিক কর্তাদের সেখানে যাওয়া সমীচীন, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফরে’র ক্ষেত্রেও একই অনুরোধ তিনি জানিয়েছিলেন, যাতে সেখানে নতুন করে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। তা সত্ত্বেও আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে পরিকল্পনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেইমতো শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) দিকে রওনা দিলেও আদতে তিনি মালদহে দেখা করেন হিংসায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ রক্ষার ইঙ্গিত তাতে পাওয়া গিয়েছে। যদিও অন্যদিকে রাজ্যের শাসকদলের দাবি, বিজেপির বৃহত্তর চক্রান্তের অংশ রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফর’।

শুক্রবার মালদহে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেখানে পারলালপুর বিদ্যালয়, যেখানে সামশেরগঞ্জ থেকে আশা ঘরছাড়া বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে তাঁর এখনও কোনও পরিকল্পনা নেই বলেই জানান।

মুর্শিদাবাদ নিয়ে তড়িঘড়ি রাজ্যপালের সফরকে কটাক্ষ করে রাজের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ না যেতে রাজ্যপালকে (Governor) অনুরোধ করেছিলেন। আশা করি সেই অনুরোধ রেখেই তিনিই মুর্শিদাবাদের যাননি। মালদহে গিয়েছেন। মনে হয় মালদহ থেকে দিনাজপুর, দার্জিলিং ঘোরাটাই তাঁর মূল উদ্দেশ্য।

তবে একদিকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়া কিছু মানুষের রাজভবন আসা এবং তারপরই রাজ্যপালের তড়িঘড়ি উপদ্রুত এলাকায় যাওয়ার পরিকল্পনা। এর থেকে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যথাসময়ে যাবেন। রাজ্যপালও (Governor) একশোবার যাবেন। শুনলেন না, গিয়েছেন। তার কারণ তাঁর রাজনৈতিক বসেরা এটাকে এই চক্রান্তের প্লটের মধ্যেই রেখেছেন। বাইরের লোকেদের হামলায় ঘটানো একটা ঘটনা। তা নিয়ে বিজেপি ইস্যু করবে। বিজেপির কমিশন আসবে। আবার রাজ্যপাল যাবেন। বাংলাকে বদনাম করা হবে। এই সব কটি এক সূত্রে গাঁথা চক্রান্ত।

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...