Friday, June 26, 2026

সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুন: বাংলাদেশকে ‘অজুহাত’ না দেওয়ার বার্তা ভারতের

Date:

Share post:

সম্প্রতি ভারতে মূর্শিদাবাদের হিংসার ঘটনায় প্রতিবেশী দেশ থেকে দুষ্কৃতীদের ভারতে ঢুকে হামলা চালানো নিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। উল্টে ভারতে সংখ্যালঘুদের (minorities) নিরাপত্তা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেখানে ভারতে বিশেষত বাংলায় সংখ্য়ালঘুদের যে নিরাপত্তা ও গুরুত্ব দেওয়া হয় তা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইউনূস (Mohammed Yunus) সরকারের আমলে পায় না। সেই কথাই বিদেশ মন্ত্রকের তরফে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। এবার সংখ্যালঘু নেতাকে অপহরণ করে খুনের ঘটনা সেই বাংলাদেশেই। আর তাতেই বাংলাদেশকে আরেকবার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের (MEA)। কোনও অজুহাত না দেখিয়ে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হল বিদেশ মন্ত্রকের তরফে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) স্পষ্ট ভাষায় জানান, ভারত অত্যন্ত বেদনার সঙ্গে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও খুনের ঘটনা। এই খুন সেই একই ধারায় হয়েছে যেভাবে অন্তর্বর্তী সরকারের (interim government) আমলে হিন্দু সংখ্যালঘুদের (minorities) খুনের ঘটনাগুলি ঘটেছিল এবং একইভাবে খুনে অভিযুক্তরা দায় এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সেখানেই বাংলাদেশের মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অজুহাত না দিয়ে কর্তব্য পালনে কথা। জয়সওয়াল স্পষ্ট উল্লেখ করেন, ভারত এই খুনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছে তাদের দায়িত্ব যেখানে অবশ্যই কোনও অজুহাত না দিয়ে কোনও ভেদাভেদ না করে হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা করা তাদের কর্তব্য।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...