Saturday, May 16, 2026

এসে দেখে যান: শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে বার্তা দেবের

Date:

Share post:

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিল্যানাস অনুষ্ঠানে ঘাটালের সাংসদ দেব (Dev) তোপ দেগেছেন বিরোধীদের। দেব বলেন, “যাঁরা বলেন, বাংলার উন্নতি হচ্ছে না, তাঁরা এসে দেখা যান, কী ভাবে বাংলার উন্নতিতে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমি খুবই খুশি যে, এই প্রকল্প শালবনিতে (Salbani) হল। এ রাজ্যে আরও বড় বড় শিল্প আসবে।”

শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সজ্জন জিন্দল (Sajjan Jindal)। শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও। তাপ বিদ্যুৎকেন্দ্রের ঘোষণায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় ৩০টি গ্রামের মানুষ, যাঁরা এক সময় জমি দিয়েছিলেন বড় কারখানার আশায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) মঞ্চে তাপবিদ্যুৎ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন জিন্দল। দেব ছাড়াও এই প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই।

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...