Wednesday, June 24, 2026

ভারত ‘ইউনিক’ দেশ! ঐক্যই আমাদের শক্তি, শালবনিতে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

ভারত একটা ইউনিক দেশ। এখানে ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস সব আলাদা। কিন্তু সেই বৈচিত্রের মধ্যেই আমাদের দেশে বিরাজ করে ঐক্য। বাংলাও তার অন্যথা নয়। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই জানিয়ে দেন, আমাদের মাথায় রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি। বাংলাতেও বৈচিত্র রয়েছে সবকিছুতেই। তার মধ্যেই আমাদের রাজ্যে ঐক্য বিরাজ করে। বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে এই একতাই আমাদের প্রধান শক্তি।

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, বাংলার উত্তরণ মানেই দেশের অগ্রগতি। বাংলার দেখানো পথেই দেশ এগিয়ে যাবে। ভুললে চলবে না, দেশের মধ্যে জিডিপি বৃদ্ধিতে আমরা সেরা। জাতীয় গড়ের থেকেও আমরা এগিয়ে জিডিপিতে। বাংলায় আরও বিনিয়োগ আসছে, শিল্প ও কর্মসংস্থানে জোয়ার বইয়ে বাংলা আরও এগিয়ে যাবে, দেশকেও এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন – সমবায় নির্বাচনে জয়জয়কার: ইটাবেড়িয়ায় বাম-বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...