Saturday, March 14, 2026

লিভ ইন পার্টনারকে হেনস্থার প্রতিবাদ করে খুন প্রেমিক! ধৃত ৩

Date:

Share post:

লিভ ইন পার্টনারকে(Live In Partner) হেনস্থা করার প্রতিবাদে খুন হতে হল প্রেমিককে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের গৌরাঙ্গ নগরে। ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ টাউনের(New Town) গৌরাঙ্গনগর একলায় প্রেমিকার সঙ্গেই দেড় বছর ধরে ভাড়া থাকতেন আইটি কর্মী(IT) সংকেত চট্টোপাধ্যায়(Sanket Chatterjee)। বুধবার রাতে সংকেত ও তাঁর প্রেমিকার মধ্যে মনোমালিন্য হয়। তার জেরে রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রেমিকা। সেই সময় রাস্তায় থাকা একদল দুষ্কৃতী ওই তরুণীকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। সেসময় তরুণী ফোন করে সাহায্যের জন্য প্রেমিককে ডাকেন। ঘটনাস্থলে সংকেত গেলে দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তাঁর উপরে চড়াও হয়। বেধড়ক মারধর শুরু করে। প্রচণ্ড রক্তপাত শুরু হলে রাস্তার মাঝেই যুবককে ফেলে পালায় দুষ্কৃতীরা। যুবককে বাঁচাতে তরুণী আপ্রাণ চিৎকার করতে থাকেন, কিন্তু স্থানীয়রা কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকী এলাকার এক ডাক্তারের কাছে গিয়ে কাকুতি-মিনতি করেন ওই তরুণী। কিন্তু কোনও ফল হয়নি বলে দাবি তরুণীর। দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে এনআরএস(NRS) হাসপাতালে রেফার করা হলে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার দুপুরে সেখানেই সংকেত মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তপাতের কারণেই সংকেতের মৃত্যু হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...