Saturday, March 14, 2026

আজ থেকেই বদলাবে আবহাওয়া, রবি থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

সকাল থেকেই অস্বস্তিকর গরম দিয়ে শুরু উইকেন্ড। ঘড়ির কাঁটা দশটায় পৌছতে না পৌঁছতে পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা পারদ ৪০-৪২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে পরিস্থিতির পরিবর্তন আজ বিকেল থেকেই। শনিবার সন্ধ্যার পর ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টি (Rain) চলবে উত্তরেও।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের জেরে নাজেহাল সাধারণ মানুষ। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে সকাল ১১ টার পর থেকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। গত কয়েকদিনে মহানগরীতে বেড়েছে গরম। হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের তিন চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে। কলকাতাতে বড় কালবৈশাখীর সতর্কতা নেই, তবে রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...