Saturday, March 14, 2026

কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন ঝন্টু শেখ, শহিদকে শেষ শ্রদ্ধা গ্রামবাসীর 

Date:

Share post:

পহেলগামের জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে শহিদ কাশ্মীর সীমান্তে কর্মরত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখের(Jhantu Ali Sheikh) নিথর দেহ পৌঁছলো নদিয়ার (Nadia) তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে। কান্নায় ভেঙে পড়ল পরিবার- প্রতিবেশীরা। দাদার কাঁধে চড়ে ঘরে ফিরতেই নিহত জওয়ানকে শেষ দেখা দেখতে সীমান্তের গ্রামে শুধুই কালো মাথার ভিড়। শহিদের স্ত্রীর চোখে জলে প্রতিশোধের আগুন, বললেন “আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ আছে। ওরা মুসলিম নয়। এর বদলা চাই।” মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। এরপরই ভারতীয় সেনার (Indian Army) তরফে তল্লাশি অভিযান চলাকালীন এনকাউন্টারে মৃত্যু হয় বাংলার জওয়ানের।

বৃহস্পতিবার সকালে স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেছিলেন ঝন্টু। তাঁর পরিবার ভাবতেও পারিনি দুদিনের মাথায় কফিনবন্দি হয়ে বাড়িতে ফিরবেন ঝন্টু। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) আনা হয় ঝণ্টুর কফিনবন্দি দেহ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক সব্যসাচী দত্ত। পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যে দাদা সফিকুলকে দেখে ঝন্টুও যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে, তাঁর কাঁধে চড়েই নিথর দেহে ফিরলেন স্পেশাল কমান্ডার। এদিন সকালে বারাকপুর সেনা ছাউনিতে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন’টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কমান্ডোর মরদেহ। শোকে বিহ্বল গোটা গ্রাম।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...