Friday, May 15, 2026

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ-এর গুলিতে মৃত বাংলাদেশি

Date:

Share post:

বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ-এর (BSF) গুলিতে মৃত্যু এক বাংলাদেশি পাচারকারীর। বাগদা (Bagda) সীমান্তে বিএসএফ-কে লক্ষ্য করে পাচারকারীদের (smuggler) গুলি চালানোরও অভিযোগ ওঠে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বাগদার মধুপুর সীমান্ত লাগোয়া গ্রামে। পাচারকারী বাংলাদেশের নাগরিক, স্বীকার বাংলাদেশের।

রবিবার ভোরে বাগদার মধুপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতেই বাংলাদেশি নাগরিকদের আটকায় বিএসএফ। বাধা পেতেই পাল্টা বিএসএফের তরফ থেকে গুলি চালানোর অভিযোগ। আত্মরক্ষায় গুলি চালায় বিএসএফ (BSF), দাবি আধিকারিকদের। এমনকি বিএসএফ (BSF) জওয়ানরা প্রাণ বাঁচাতে সেই সময় এলাকা থেকে পালিয়ে যান। সেই সময়ই অজ্ঞাত পরিচয় ওই বাংলাদেশি পাচারকারীর (smuggler) গুলি লাগে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেন, দীর্ঘক্ষণ ওই এলাকাতেই পড়ে থাকে মৃতদেহ। পরে বাগদা (Bagda) থানার পুলিশ দেহ উদ্ধার করে। জানা যায় মৃত বাংলাদেশি নাগরিকের নাম ওবাইদুর রহমান। এই ঘটনায় বিএসএফ-এর ভূমিকায় সন্তুষ্ট স্থানীয় বাগদা পঞ্চায়েত। বিএসএফ-এর (BSF) কাছে এভাবেই পাচার রুখতে কার্যকরি ভূমিকা নেওয়ার আবেদন জানানো হয় পঞ্চায়েতের তরফ থেকে। বাংলাদেশের তরফ থেকেও স্বীকার করা হয়েছে ওই ব্যক্তি পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছিল।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...