Thursday, May 14, 2026

উদ্বোধনের আগেই ঐতিহ্য! দিঘার জগন্নাথ মন্দিরে উড়ল মহাধ্বজ

Date:

Share post:

দ্বারোদ্ঘাটনের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের চূড়ায় উড়ল মহাধ্বজ। পুরীর আদলে নির্মিত এই সুউচ্চ মন্দিরে ধ্বজা স্থাপনের জন্য বিশেষভাবে পুরীর জগন্নাথ মন্দির থেকে এসেছিলেন তিনজন দক্ষ কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ধ্বজা গ্রহণ করে তাঁরা নিপুণ কৌশলে মন্দির চূড়ায় সেটি স্থাপন করেন।

সেই অনন্য মুহূর্তের সাক্ষী থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুরীর মতোই দিঘার এই মন্দিরেও প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে ধ্বজা দান করতে পারেন, তার জন্য ধ্বজার দোকানও গড়ে তোলা হবে। প্রভু জগন্নাথদেবের এই ঐশ্বরিক মহাধ্বজা বাংলার সংস্কৃতি ও কৃষ্টির গৌরব বিশ্ব দরবারে পৌঁছে দেবে। ধ্বজা হয়ে উঠবে শান্তি ও সম্প্রীতির প্রতীক।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বিআর গাভাই! কবে থেকে দায়িত্বে? 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...