Saturday, April 25, 2026

প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর 

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik result 2025) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। গত বারের তুলনায় পাশের হার বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপর যথাক্রমে কালিম্পং, কলকাতা (Kolkata)এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। এবছরের মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৬৬ জন।প্রথম হয়েছেন আদৃত সরকার (৬৯৬)। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র তিনি।দ্বিতীয় স্থানে মালদহ রামকৃষ্ণ মিশনের অনুভব বিশ্বাস ও বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থান ঈশানী চক্রবর্তীর (৬৯৩)। তিনি বাঁকুড়া কোতুলপুর হাই স্কুলের ছাত্রী।

এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরে তুলনায় ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছেন। যেদিন ফল প্রকাশের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মুখ্য সচিবসহ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানান পর্ষদ সভাপতি।

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...