Saturday, April 18, 2026

টানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, বাংলাতেও রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস 

Date:

Share post:

এক নাগাড়ে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার দাপটে কার্যত বিপর্যস্ত দিল্লিসহ এনসিআর (Delhi NCR)। রাজধানী এবং সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপটের জেরে চারজনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার সকাল থেকে বিপর্যস্ত বিমান পরিষেবা। জলমগ্ন রাস্তায় ব্যাহত যান চলাচল। IMD সূত্রে জানা গেছে, ভোরবেলা প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।দ্বারকায় (Dwarka ) ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে মৃত্যু তিন শিশুসহ এক মহিলার। রাজধানীতে মিনি ঘূর্ণিঝড়ের জেরে বিমান পরিষেবার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। আরকে পুরম, লাজপত নগর এবং দ্বারকা সম্পূর্ণ জলের তলায়। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। ৯০টি বিমান দেরিতে চলছে এবং ৪২টি ফ্লাইটকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বেশ কিছু জায়গায় কালবৈশাখীর দাপট সঙ্গে ঝেঁপে বৃষ্টি হয়েছে। বজ্রপাত এবং ঝড়ের দাপটে কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে গাছ পড়েছে, জলমগ্ন হয়ে যায় একাধিক এলাকা। রাতের দিকে ব্যাহত হয় ট্রেন চলাচল। শুক্রবার সকালে রেল পরিষেবা স্বাভাবিক হলেও দুপুরের পর আবহাওয়া বদল এর পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় আজও বৃষ্টি হবে। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতি হতে পারে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার পর্যন্ত পারদ কিছুটা নিম্নমুখী হলেও সোমবার থেকে উষ্ণতা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

 

 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...