Friday, April 24, 2026

এখনও ভারতীয় দলে ফেরার আশা ছাড়েননি নাইট অধিনায়ক রাহানে

Date:

Share post:

চলতি মরসুমে আইপিএলে(IPL) কলকাতা নাইট রাইডার্সের(KKR) হয়ে একমাত্র ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকলেও এখনও কিন্তু সেই আশা ছাড়েননি নাইট অধিনায়ক। তাঁর মধ্যে এখনও সেই পুরনো খিদে রয়েছে। ভারতীয় দলে ফেরার চেষ্টা সবসময়ই থাকে তাঁর। ভারতীয় দলের লক্ষ্য থাকলেও এই মুহূর্তে অবশ্য নাইট রাইডার্স(KKR) নিয়েই ফোকাস অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। পরবর্তী ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কেকেআর। সেখানেই ফের একবার ব্যাট হাতে রাহানে জ্বলে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

শেষ দুবছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে আইপিএলের(IPL) মঞ্চেও ভালো ফর্মে রয়েছেন রাহানে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে রয়েছেন অজিঙ্ক রাহানে। নাইটদের(KKR) মধ্যে সর্বোচ্চ রানও রয়েছে তাঁরই নামের পাশে। এখনও পর্যন্ত নাইট রাইডার্সের ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। এখানে পারফরম্যান্স দেখিয়েই যে ফের একবার ভারতীয় দলের জার্সিতে নামার রাস্তাটা প্রশস্ত করতে চাইছেন রাহানে তাও বেশ স্পষ্ট।

রাহানে জানিয়েছেন, “হ্যাঁ ভারতীয় দলে আমি আবারও ফিরতে চাই। আমার মধ্যে এখনও সেই ইচ্ছা, খিদেটা একইরকম রয়েছে। আমার সেই ফিটনেসও রয়েছে। তবে আমি ম্যাচ প্রতি ম্যাচ ধরেই এগোতে চাই। এই মুহূর্তে আইপিএল নিয়েই ভাবছি আমি। এবার দেখা যাক ভবিষ্যতে কী হয়”।

রাহানে আরও জানিয়েছেন, “আমি এমন একজন মানুষ যে কখনও আশা ছাড়ি না। মাঠে আমি সবসময় নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত থাকি। এই মুহূর্তে যতটুকু নিজের আয়ত্তে রয়েছে সেদিকেই প্রধান ফোকাস আমার”।

আইপিএলের শেষ ম্যাচে কেকেআর জিতলেও সেখানে চোট পেয়েছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর হাতের আঙুলে সেলাইও পড়েছিল। আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেও জিততেই হবে নাইট শিবিরকে।

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...