Sunday, April 5, 2026

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

Date:

Share post:

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। আগামী ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত ছয় দিন বন্ধ থাকবে সিকিম ও বাংলার মধ্যে যোগাযোগ রক্ষা করা গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। ফলে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ী, হোটেল মালিক, ট্যাক্সি চালকসহ সংশ্লিষ্ট সব দফতরের।

ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সূত্রে জানা গেছে, বর্ষার আগে রাস্তা মেরামতির কাজ সেরে ফেলতেই এই সিদ্ধান্ত। সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। তবে প্রতি দু’ঘণ্টা অন্তর এক ঘণ্টার জন্য খোলা রাখা হবে যান চলাচলের জন্য। ছয় চাকার বেশি গাড়ি চলবে না এই সময়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

এদিকে ব্যবসায়ীদের দাবি, এমন পর্যটন মরশুমে রাস্তা মেরামতের কাজ পিছিয়ে দিলে ভালো হতো। বিকল্প রাস্তা যেমন লাভা-লোলেগাঁও হয়ে সিকিমে পৌঁছনো গেলেও, সেই পথে সময় লাগবে প্রায় ৮-৯ ঘণ্টা। ফলে এক দিনে যাওয়া-আসা কার্যত অসম্ভব। কাশ্মীর পরিস্থিতির কারণে অনেক পর্যটক সিকিমমুখী হলেও, রাস্তা বন্ধের এই ঘোষণায় ভ্রমণ পরিকল্পনায় ছেদ পড়তে পারে। যদিও পর্যটকদের একাংশ জানাচ্ছেন, বর্ষায় রাস্তার বিপজ্জনক অবস্থার কথা মাথায় রেখে তারা এই সাময়িক অসুবিধাকে মেনে নিতে প্রস্তুত। এই অবস্থায় পর্যটন ব্যবসার কতটা ক্ষতি হবে, তা এখন সময়ই বলবে। তবে সকলেই চাইছেন, দ্রুত কাজ শেষ হোক এবং আবার সচল হোক বাংলা-সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।

আরও পড়ুন – নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...