Thursday, May 7, 2026

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

Date:

Share post:

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, যেসব চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফ-এর টাকা নয়ছয় করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত মালিকদের গ্রেফতার করতেও পিছপা হবে না রাজ্য সরকার।

এই কর্মসূচিতে মন্ত্রী বলেন, “শ্রমিকদের বঞ্চনা আর সহ্য করা হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে রাজ্য।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মন্ত্রী বলেন, রাজ্যের শ্রম দফতর পিএফ সংক্রান্ত হিসাব চেয়ে চিঠি পাঠালেও কেন্দ্র এখনও তার জবাব দেয়নি।

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “চা-বাগান শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র কোনও দায়িত্ব নিচ্ছে না। মোদির কথা আর দিদির কাজের মধ্যে ফারাক এখন পরিষ্কার।”

অবস্থান বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, দার্জিলিং জেলা সমতলের আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে, গঙ্গাপ্রসাদ শর্মা সহ অনেকে। আন্দোলনকারীদের দাবি, যতদিন না শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা, শ্রমিক স্বার্থে কোনও আপস নয়।

আরও পড়ুন – সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...