সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর তা নিয়ে রাজনীতি করতে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা যুক্তি দিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ করে শুভেন্দু এদিন বলেন, হিন্দুরা যাতে সমস্যার কথা বলতে না পারেন সে কারণে তাদের গ্রাম ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে! শুভেন্দুর এই মন্তব্যের কড়া জবাব দিয়ে কুণাল বলেন, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা হতাশাগ্রস্থ রাজনীতির সম্পূর্ণ কুৎসা মূলক অপপ্রচার। যথাসময়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েছেন। রাজ্য সরকার তদন্ত করছে। আসল সময়ে সঠিক সত্য সামনে বেরিয়ে আসবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বিরোধী দলনেতা যে অভিযোগগুলি করছেন সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য।
কাউকে গার্ড করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর সামনে আসতে না পারে! এ ধরনের অভিযোগগুলো একেবারে অসারবস্তু এবং ভিত্তিহীন। বিএসএফ থাকা সত্ত্বেও কিভাবে ওপার থেকে হামলাবাজরা এসে হামলা চালালো? কেন বিএসএফ এই ঝামেলা অশান্তি রুখতে পারল না? কেন বহিরাগতদের কতদের ঠেকাতে পারল না তারা? অভিযোগ কুণালের।

পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করে কুণাল বলেন, রাজ্য সরকার নয়, বরং বিজেপি চাইছে আসল লোকজনদের আড়াল করতে বিষয়টি ধামাচাপা দিতে। কারণ এই বৃহত্তর অশান্তির মূলে বিজেপি এবং কেন্দ্রের একাধিক এজেন্সি জড়িত বলে অভিযোগ আসছে। সেই নিয়ে তদন্ত চলছে। কিন্তু তার আগে একটা দিশাহীন রাজনীতি করছে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার মুর্শিদাবাদ গিয়ে অবশ্য কেন্দ্রীয় সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্যান্য একাধিক রাজ্যে নানা ঘটনা ঘটে। মণিপুর, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় হিংসার ঘটনা ঘটেছে। কেন্দ্রের কোনও প্রতিনিধি যায়নি। তবে বাংলায় কিছু হলেই কেন একদিনের মধ্যেই সব চলে আসে, প্রশ্ন তাঁর। এই পরিপ্রেক্ষিতেই মমতার সাফ অভিযোগ, ”একেবার পরিকল্পনা করে এই ঘটনা ঘটনা হয়েছে। ধর্মের নামে কিছু বহিরাগতরা ভুল কথা ছড়িয়েছে। আর কিছু লোক প্ররোচিত হওয়ার ফলে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর গন্ডগোল লেগেছে।” যারা এই হিংসার ঘটনার সঙ্গে জড়িত তাঁদের উদ্দেশে মমতার কড়া হুঁশিয়ারি, ”বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না।”

আরও পড়ুন- দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

_

_
_
_
_
_
_
_
_
