Tuesday, April 28, 2026

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

Date:

Share post:

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে জোর কদমে। মন্দিরের দায়িত্বে থাকা ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (TDB) জানিয়েছে, ১৯ মে রাষ্ট্রপতি এই মন্দিরে আসবেন। যা একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে সূচিত হতে চলেছে। এর আগে কোনও মহিলা রাষ্ট্রপতি (President of India) তো নয়ই, গণতান্ত্রিক দেশের কোনও রাষ্ট্রপতিই এই মন্দিরে পা রাখেননি।

শবরীমালা মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। রীতি অনুসারে, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এখনও এই মন্দিরে প্রবেশ নিষেধ। যদিও ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই রীতিকে অসাংবিধানিক বলে আখ্যা দেয়। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে সনাতন ধর্ম ও সংস্কৃতির বিরোধী বলে দাবি করে বেশ কিছু কট্টর হিন্দু সংগঠন। ফলে স্বভাবতই, দেশের প্রথম রাষ্ট্রপতি (President of India) হিসেবে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) মন্দির পরিদর্শনের সিদ্ধান্ত পরিস্থিতির বদল আনবে বলে মনে করা হচ্ছে।

১৮ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (Draupadi Murmu) সেন্ট থমাস কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোট্টায়ামে পৌঁছবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। তারপর দুটি বিকল্প থাকবে। এক, তাঁকে ট্রেক করে পাহাড়ের উপর এই শবরীমালা (Sabarimala temple) দর্শন করতে হবে। এছাড়াও তাঁকে জরুরি প্রয়োজনে ব্যবহৃত রাস্তা দিয়ে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। তবে মন্দির কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন, রাষ্ট্রপতি পায়ে হেঁটে অন্যান্য আইয়াপ্পা ভক্তের মতোই মন্দির পরিদর্শনে আসবেন।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...