Wednesday, June 24, 2026

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে, রেজাল্ট ঘোষণার দিন দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবে সংসদ। তারপর বিকেল ২টো থেকে ফলাফল দেখা যাবে নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট জানার পাশাপাশি ৮ মে থেকে নিজ নিজ স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কীভাবে দেখবেন

https://wbchse.wb.gov.in/-এ WBCHSE-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফলের লিঙ্কে ক্লিক করুন
নির্দিষ্ট বক্সে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন
বিস্তারিত তথ্য দেওয়ার পর, Submit বাটনে ক্লিক করুন
এবার আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে

চলতি বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেকটাই কম। ২০২৪ সালে যেখানে পরীক্ষার্থী ছিলেন প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, সেখানে এবছর আবেদন করেছেন মাত্র ৫ লক্ষ ১০ হাজার পড়ুয়া। সংসদ সূত্রে জানা গেছে, বহু ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেননি। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে মাত্র ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে সংসদ, যা রেকর্ড বলেই মনে করছেন শিক্ষা মহল।

আরও পড়ুন- SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...