Monday, May 25, 2026

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

Date:

Share post:

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে দুই দেশকে সংঘর্ষ থামাতে প্রভাবিত করতে পেরেছেন, ঠিক এই কথা বলেই ফের একবার কৃতিত্ব নেওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের ঠিক আগে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প জানালেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ থামাতে আমেরিকা কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ তৈরি করেছিল।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, “ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে মূলত বাণিজ্যের কারণে। আমরা দুই পক্ষকেই জানিয়ে দিয়েছিলাম, যুদ্ধ চালালে তাদের সঙ্গে বাণিজ্য করা হবে না।” তিনি বলেন, ভারত এবং পাকিস্তান উভয়ের নেতারাই নিজেদের অবস্থানে অনড় ছিলেন, তবে সংঘর্ষ থামাতে আমেরিকার মধ্যস্থতা কার্যকর হয়েছে।

ট্রাম্প জানান, দুই দেশকেই ব্যবসায়িক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকা। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, পাকিস্তানের সঙ্গে শীঘ্রই আলোচনার প্রক্রিয়া শুরু হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য প্রমাণ করে, আন্তর্জাতিক কূটনীতিতে বাণিজ্য কতটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। ভারত-পাক দ্বন্দ্বে মার্কিন ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে কূটনৈতিক মহলে।

আরও পড়ুন – ৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানার

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...