Thursday, March 12, 2026

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে। ২০২৩ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনে শুরু হওয়া এই পরিষেবা আজ রাজ্যের অন্যতম জনপ্রিয় পরিবহণ বিকল্প হয়ে উঠেছে।

বর্তমানে ১ লক্ষেরও বেশি চালক এবং ৩৭ লক্ষেরও বেশি রেজিস্টার্ড যাত্রী এই অ্যাপের সঙ্গে যুক্ত। পরিষেবা চালু রয়েছে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরে। বেসরকারি ক্যাব অ্যাপগুলোর থেকে এই অ্যাপের অন্যতম বড় পার্থক্য—কোনও কমিশন কাটা হয় না। শুধুমাত্র ১০ টাকার নির্ধারিত সার্ভিস চার্জ প্রযোজ্য, ফলে চালকদের হাতে রাইডের পুরো ভাড়াটাই আসে।

পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে চালকরা প্রায় ২৮০ কোটি টাকা আয় করেছেন। রাজ্য ট্রাফিক পুলিশের আইজি সুকেশ কুমার জৈন জানান, অন্যান্য অ্যাপে চালকদের ২০–৩০ শতাংশ কমিশন কেটে নেওয়া হত, যাত্রী সাথীর ক্ষেত্রে সেই বোঝা অনেকটাই কমেছে। একইসঙ্গে যাত্রীরাও পাচ্ছেন স্বল্পমূল্যে মানসম্মত পরিষেবা।

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এই অ্যাপ চালকদের কাছে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অনেকে বেসরকারি প্ল্যাটফর্ম ছেড়ে এখন পুরোপুরি যাত্রী সাথীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন কলকাতায় গড়ে ২৫,০০০-এরও বেশি রাইড হচ্ছে যাত্রী সাথীর মাধ্যমে।

অ্যাপে রয়েছে বাইক ট্যাক্সি, পার্সেল ডেলিভারি, ও জনপ্রিয় গন্তব্যস্থলের (যেমন—আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, নিপ্পো পার্ক) টিকিট বুকিং-এর সুবিধা। সম্প্রতি যোগ হয়েছে ‘হোয়্যার ইজ মাই বাস’ নামের রিয়েল-টাইম বাস ট্র্যাকিং সুবিধা ও অনলাইন বাস টিকিট বুকিং।

ভবিষ্যতে অ্যাপে ফেরি পরিষেবা সহ আরও মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সংযোজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে যাত্রী সাথী হয়ে উঠতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ ডিজিটাল পরিবহণ প্ল্যাটফর্ম।

আরও পড়ুন – রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...