Friday, February 27, 2026

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

Date:

Share post:

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল ম্যাচ করারও সুযোগ দেননি বিরাট কোহলি। কিন্তু বিরাট ভক্তদের বিষন্নতা কাটছে না। প্রিয় ক্রিকেটাররে সাদা জার্সিতে আর মাঠে দেখা যাবে না। তাঁকে ফেয়ারওয়েল দিতেই এবার ভক্তদের বিশেষ ভাবনা। আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামে(Chinnaswamy Stadium) বিরাটের টেস্ট জার্সি পরেই খেলা দেখার উদ্যোগ তাঁর সমর্থকদের।

এই সপ্তাহের শুরুতেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সোশ্যাল মিডিয়াতে আবাগতাড়িত বার্তা দিয়েই টেস্টকে বিদায় জানিয়েছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। তাঁকে ফেয়ারওয়েল দেওয়ার উদ্যোগ নেওয়া শুরু বিরাট ভক্তদের। টেস্ট জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। সেই কারণে বিরাটকে ফেয়ারওয়েল দিতে এবার তাঁর ১৮ নম্বর জার্সি পরেই গ্যালারীতে থাকতে চলেছেন অসংখ্য সমর্থকরা।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল। বদলে গিয়েছে সূচী। সেই সূচী অনুযায়ী প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই ম্যাচেই বিরাট কোহলিকে ফেয়ারওয়েল দিতে চলেছেন বিরাট ভক্তরা। বিরাটের টেস্ট জার্সি পর মাঠে থাকতে পারেন অসংখ্য সমর্থক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিরাট ভক্তরা সকলকে সাহায্য করার আবেদনব জানাতে শুরু করে দিয়েছেন।

অবসর নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই প্রথমবার মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি(Virat Kohli)। সেই ম্যাচ ঘিরে যে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই বিরাট কোহলিকে মাঠে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।

spot_img

Related articles

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...

এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

সম্প্রীতির বার্তার মাধ্যমে রমজান মাসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল...