Thursday, February 26, 2026

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

Date:

Share post:

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান(Mustafizur Rahman)। দেশে ফিরে গিয়ে এবার আর আসতে চাননা দিল্লি ক্যাপিটালসের ওপেনার ম্যাকগ্রুক(Fraser Macgurk)। সেই জায়গাতেই নতুন ক্রিকেটার নিতে খুব একটা বেশি দেরী করল না দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)।

এই মরসুমে মুস্তাফিজুরই(Mustafizur Rahman) প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে নামতে চলেছেন। এবারের আইপিএলের নিলামে একজনও বাংলাদেশি ক্রিকেটারদের নেয়নি ফ্র্যাঞ্চাইজি গুলো। সব মিলিয়ে মোট ১২ বাংলাদেশের ক্রিকেটাররা উঠেছিলেন আইপিএলের(IPL) নিলামে। কিন্তু মুস্তাফিজুর থেকে শাকিব, কাউকেই নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেননি একটিও ফ্র্যাঞ্চাইজি।

কিন্তু এই ভারত-পাক অশান্তিই যেন ভাগ্য খুলে দিল বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। দুই দেশের অশান্তির জেরে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। সেই সময়ই অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে গিয়েছিলেন। বেশিরভাগ ক্রিকেটাররা ফিরে এলেও, কয়েকজন বিদেশি ক্রিকেটাররা তাদের না আসার কথাই জানিয়ে দিয়েছেন। শোনাযাচ্ছে অজি এবং প্রোটিয়া ক্রিকেটারদের কয়েকজন নাকি আসবেন না। তাদের মধ্যেই রয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক।

যদিও না আসার কারণ হিসাবে ব্যক্তিগত কারণের কথাই জানিয়েছেন ম্যাকগ্রুক। তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসাবেই এবার মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এর আগেও অবশ্য কয়েকটা মরসুমে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর। গতবার খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এবার দিল্লির জার্সিতে মাঠে নামবেন।

spot_img

Related articles

তেলুগু রীতিতে বিয়ে শুরু বিজয়-রশ্মিকার, কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান বিকেলে

বিনোদন জগতের এই মুহূর্তের সবথেকে বড় হাইভোল্টেজ খবর মানেই রশ্মিকা মন্ধানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda)...

বৃহস্পতির সকালে কেঁপে উঠল দার্জিলিং -জলপাইগুড়ি, কম্পন অনুভূত শিলিগুড়িতেও 

লক্ষ্মীবারের সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প (North Bengal earthquake)। ১১:৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দার্জিলিং- কালিম্পং-জলপাইগুড়িতে। মৃদু কম্পন শিলিগুড়ির...

প্রোমোটার খুনে গ্রেফতার ৩, থমথমে পিলখানায় বৃহস্পতিবার সকালেও চলছে পুলিশি টহলদারি 

হাওড়ার গোলাবাড়ির পিলখানা (Pilkhana, Howrah Golabari area) এলাকায় প্রোমোটার খুনের ঘটনার ফোন কেটে গেছে চব্বিশ ঘণ্টা।এখনও পর্যন্ত তিনজনকে...

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...