Friday, April 24, 2026

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

Date:

Share post:

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি চরিত্র বদলে নয়া রূপে ফিরল কোভিড? বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ কোনও নতুন ভ্যারিয়েন্ট নয় বরং মানুষের ইমিউনিটি কমে যাওয়াতেই ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড। হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশনের (Centre for health Protection) সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যালবর্ট জানিয়েছন বিগত কয়েকদিনে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর এসেছে। এখন পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ১৪ হাজার ২০০। তালিকায় তাইওয়ান-হংকংয়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইসন চেনও আছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সিঙ্গাপুরের বাড়ছে সংক্রমণের হার। আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভারতে কি কোভিড ফিরে আসার সম্ভাবনা রয়েছে? স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে, বাইরের দেশের পরিস্থিতির দিকে নজর রয়েছে। এখনও পর্যন্ত এদেশে মোট ৭৫ জন আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিনের দুটি ডোজ এবং বুস্টারের ফলে ভারতে আপাতত কোভিড মহামারীর আশঙ্কা নেই। তবে ইমিউনিটি বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...