Saturday, June 6, 2026

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ এটা অপপ্রচার। বাংলার এই বদনামের বিরুদ্ধে এবার রাজ্যের শিল্পমহলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট-এ বিরোধী রাজনৈতিক দলের নাম না করে তীব্র কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নাম না করে বিজেপিকে (BJP) নিশানা করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “বাংলাকে চেনেই না, বদনাম করে।“ এরপরই বাংলার সমর্থনে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা বাংলায় থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁরা এর প্রতিবাদ করুন। সবাইকে বলুল, এ কথা মিথ্যা, বিশ্বাস করবেন না।“ এদিন ফের রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, কার কী ধর্ম, কে কী খাবে, কে কী পরবে- বাংলায় তা নিয়ে কেউ কিছু চাপিয়ে দেয় না। কেউ ঠিক করে দেবেও না।

সিপিএমের (CPIM) কর্মনাশা অবরোধ নিয়ে নাম না করে কটাক্ষ করেন মমতা। বলেন, “কিছু হলেই রাস্তায় বসে যাবে, বলবে কী করেছ? আরে তোমরা এতদিন কী করেছ? তাই বলছি কাজ চালু রাখতে হবে।“
আরও খবরদার্জিলিং টি ব্র্যান্ডিং-এর প্রস্তাব: রুদ্রের দায়িত্ব কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নানা স্বাদের চা তৈরির পরামর্শ

জিএসটি আদায় নিয়ে হয়রানির অভিযোগ তোলেন এক শিল্পপতি। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য জিএসটি নেয় না। পুলিশও কোনও ট্যাক্স নেয় না।“ মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...