Monday, May 18, 2026

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

Date:

Share post:

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরা সরাসরি উপস্থিত থাকবেন এবং মালদহ ও দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এই বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।

সফরের প্রথম দিন, সোমবার মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ শিল্প সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং শিল্পপতিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং প্রতিটি প্রকল্প বাস্তবায়নে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

মঙ্গলবার ডাবগ্রাম-ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি জানান, “উত্তরবঙ্গে আগে এত উন্নয়ন হয়নি। কিন্তু এখন সবদিক থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গ। কেন্দ্র টাকা বন্ধ করলেও রাজ্য নিজের উদ্যোগে কাজ করে যাচ্ছে।” এই সফর রাজ্য সরকারের উত্তরবঙ্গ-কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণ ও ঘোষণাগুলি উত্তরবঙ্গের মানুষের কাছে আশার আলো জ্বেলেছে।

আরও পড়ুন – IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...