Friday, June 26, 2026

আপাতত স্থগিত বাস ধর্মঘট, স্বস্তিতে যাত্রীরা 

Date:

Share post:

সরকারি তৎপরতায় আপাতত স্থগিত করা হল ৩ দিনের বাস ধর্মঘট কর্মসূচি। বুধবার, কলকাতা পুলিশ কমিশনার ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকের পর একথা জানাল কলকাতা বাস সিন্ডিকেট। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সিন্ডিকেট। তবে সেপ্টেম্বরের আগে ধর্মঘটে যাবেন না বলে জানিয়েছেন বাস মালিকরা।

মোট পাঁচ দফা দাবিতে ‘পরিবহন বাঁচাও কমিটি’-র তরফে ২২, ২৩ ও ২৪ মে তিনদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। বাস মালিকরা দাবি করেছিলেন ১৫ বছরের পুরনো বাস এখনই বাতিল করা যাবে না, কোভিডের সময় দু’বছর বাস চলাচল বন্ধ ছিল ফলে সেই সময়কে বাদ দিয়ে হিসাব করতে হবে। এছাড়াও, ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি, পুলিশের ইচ্ছামত হয়রানি এবং বে বে-আইনি টোল ট্যাক্স আদায়সহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধান।

এই দাবিগুলি পূরণের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছিল সংগঠন। স্পষ্ট জানানো হয়েছিল, ২০ মে-র মধ্যে দাবি না মানলে তিনদিনের ধর্মঘট অনিবার্য।

তবে বুধবার সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সংগঠন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকার আমাদের দাবিদাওয়াগুলি বিবেচনা করে দেখবে বলে আশ্বাস দিয়েছে। তাই আমরা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা যা সিদ্ধান্ত নেওয়ার নেব।” যদিও ধর্মঘট স্থগিত থাকলেও দাবি পূরণ না হলে ভবিষ্যতে ফের ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাস মালিক সংগঠন। এখন দেখার, সরকার বাস মালিকদের দাবির প্রতি কী পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন – বাংলা সহায়তা কেন্দ্রে তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...