Thursday, June 4, 2026

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

Date:

Share post:

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus)! বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ইউনূসের ঘনিষ্ঠ বহুল সূত্রে জানা যাচ্ছে, সংস্কারের উদ্দেশ্যে ক্ষমতায় এলেও সেনা ও বিএনপি’র (BNP) চাপে নিজের ব্যর্থতা উপলব্ধি করতে পেরেছেন তিনি। তাই নাকি ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন।

ইউনূসের ‘ভাবনা’ নিয়ে গুঞ্জন শোনার পরেই বৃহস্পতিবার তাঁর বাসভবন ‘যমুনা’য় গিয়ে দেখা করেছিলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার দেশত্যাগের পর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসানোর ক্ষেত্রে নাহিদদের মুখ্যভূমিকা ছিল। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও কথা হয়েছে দু’জনের মধ্যে। ইউনূসের সঙ্গে দেখা করার পর নাহিদ সংবাদমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন, কাজ না করতে পারলে থেকে পদে থেকে লাভ নেই। গণঅভ্যুত্থানের পরে দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য ইউনূসকে আনা হলেও তাঁর কাজে প্রতিবন্ধকতার কারণ বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্য হতে না পারা এবং আন্দোলন।এদিকে ভোট না হলে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেওয়ার বিষয়ে ইউনূসকে বুধবারই হুমকি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। ঢাকায় প্রতিদিন রাস্তা আটকে আন্দোলন! বৃহস্পতিবারই তিনি দাবি করেন, দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে অবাধে নির্বাচন হওয়া নিয়েও সংশয় রয়েছে।

 

Related articles

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...