Friday, May 15, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের

Date:

Share post:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান (Japan)। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান। শুক্রবার, জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর (Japan’s House of Representatives) স্পিকার ফুকুশিরো নুকাগাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ অন্যান্যরা।

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে জাপানে (Japan) গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক করেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সঙ্গেও। সেখানেই যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানায় জাপান। জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো এই বিষয়ে আশ্বাস দেন।

শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেখা করেন জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর (Japan’s House of Representatives) স্পিকারের সঙ্গে। তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতি জাপানের দৃঢ় সমর্থন রয়েছে বলে জানান।

পহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে ভারতের সাংসদের প্রতিনিধিদল। ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ কথা বিশ্ববাসীকে জানাতে। সেজন্যই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধিদের একটি দল। দলে অভিষেক ছাড়াও রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস। টোকিওর পরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল।

Related articles

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...