Monday, June 8, 2026

অবস্থানের জায়গা বদলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চাকরিহারাদের 

Date:

Share post:

আদালতের (Calcutta High Court) নির্দেশ মতো আন্দোলনের জায়গা বদল হচ্ছে, কিন্তু আন্দোলন বন্ধ হচ্ছে না। শনিবার সকালে সাংবাদিকদের এমন কথাই জানালেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষকরা (ssc agitation jobless teachers) । পাশাপাশি রাজ্যকে (Govt of WB) সোমবার পর্যন্ত সময় দিয়ে তাঁদের হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রী বা রাজ্যের অন্য কোনও মন্ত্রী তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন তাঁরা।

বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে একটানা ১৮ দিন ধরে চলছে ধরনা। যদিও শুক্রবারই কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়েছে বিকাশ ভবনে নয়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চাকরিহারাদের আন্দোলন চলতে পারে। শনিবার চাকরিহারারা জানান, আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে উঠছে ধরনা। তাঁদের কথায়, “শুধু অবস্থানের জায়গা বদল হচ্ছে। আন্দোলন চলবে।” পাশাপাশি সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিও করেছেন তাঁরা। তাঁদের ইস্যু সংসদে তোলার ব্যাপারে সমস্ত সংসদদের সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬’-র ব্যানারে আন্দোলনরত সদস্যরা।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...