Monday, March 2, 2026

সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন! ধুপগুড়িতে কর্মসংস্থান ৩৬ দিনমজুরের 

Date:

Share post:

সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সরাসরি নম্বরে ফোন করেছিলেন ঝুমুর এলাকার দিনমজুর হামিদুল হক। আর সেই একটি ফোনেই খুলে গেল কর্মসংস্থানের নতুন দিগন্ত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ধুপগুড়ির কৃষক বাজারে তৈরি হতে চলেছে অত্যাধুনিক অনিয়ন হাব, যেখানে কাজের সুযোগ মিলবে প্রায় ১৫০-২০০ জনের।

শিলিগুড়ির হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৬১ লক্ষ টাকা। জাতীয় সড়কের ধারে তিন বিঘা জমিতে তৈরি ধুপগুড়ি কৃষক বাজারে আগে ধান কেনাবেচার মাধ্যমে ৩৬ জন দিনমজুর কাজ পেতেন। তবে ধান ব্যবসায়ীদের অনুরোধে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন তাঁরা।

এই পরিস্থিতিতে দিনমজুর হামিদুল মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে সমস্যার কথা জানান। ফলস্বরূপ, প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে গড়ে উঠছে এই আধুনিক অনিয়ন হাব, যেখানে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পেঁয়াজের গুণমান যাচাই, খোসা ছাড়ানো, আকার অনুযায়ী শ্রেণিবিন্যাস এবং বস্তাবন্দি—সবই হবে যন্ত্রের মাধ্যমে।

এই প্রকল্প শুধু কর্মসংস্থানই নয়, ধুপগুড়ি ও আশপাশের এলাকার কৃষি-অর্থনীতিতেও বড় রকমের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি ঝুমুর এলাকার দিনমজুর হামিদুল, বাবলুরা সহ বহু পরিবার।

আরও পড়ুন – ভারতে ব্যাহত এক্স পরিষেবা: ডেটা সমস্যায় দাখিল দুহাজারের উপর অভিযোগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...