Thursday, April 9, 2026

PSLV ব্যবহার স্থগিত, স্যাটেলাইট লঞ্চে এবার ইসরোর ভরসা জিএসএলভি এফ-১৬ 

Date:

Share post:

আট বছর ধরে ভারতীয় মহাকাশ অভিযানের (India’s Space Mission) অপরিহার্য PSLV রকেটের ব্যবহার আপাতত স্থগিত ঘোষণা করল ইসরো (ISRO)। ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের সাত মিনিটও টিকতে না পারায়, এত বছরের ‘নির্ভরযোগ্য’ পিএসএলভি রকেটের উপর আর আস্থা রাখতে পারছেন না মহাকাশ বিজ্ঞানীরা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) এফ-১৬ রকেট ব্যবহার করা হবে।

২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।এই রকেট ব্যবহার করে এখনও পর্যন্ত ৬৩টি অভিযান করা হয়েছে। সফলতার হার প্রায় ৯৪ শতাংশ। এহেন রকেটের ত্রুটি নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা। পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস-০৯ স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল ISRO। গত ১৮ মে ( রবিবার) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই রকেটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ব্যর্থতার কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেখানে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি (IIT), ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ সায়েন্স(IISC)-এর মতো প্রতিষ্ঠানের দক্ষ আধিকারিকরা।

ISRO সূত্রে জানা গেছে নাসা এবং ভারতের যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের সবচেয়ে দামি ‘আর্থ ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপনের আগামী জুন মাসে জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হবে। যদিও এই অভিযান কবে হবে সেই দিন এখনও স্পষ্ট নয়।

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...